অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৮১

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৮১

ছবি : প্রতীকি

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের আট থানায় ৬৯ জন ও গাজীপুর জেলায় পাঁচ থানায় ১২ জনকে আটক করেছে পুলিশ। আটকরা বেশির ভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ নিয়ে গত তিন দিনে মোট ২৬১ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১) ফেব্রুয়ারি) সকালে পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

গাজীপুর মহানগর পুলিশের সিটি এসবির উপকমিশনার আলমগীর হোসেন বলেন, মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন ৬৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৭ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, গাছা থানায় ৬, বাসন থানায় ৯, সদর থানায় ১৯জন, পুবাইল থানায় ২ জনসহ মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে অপারেশন  ডেভিল হান্টে তিনদিনে ১৪৮ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সোমবার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক করা হয়েছে। আটকরা বেশির ভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।