আদ্-দ্বীনের উদ্যোগে বিফ ক্যাটল ফ্যাটেনিং প্রশিক্ষণ কর্মশালা

আদ্-দ্বীনের উদ্যোগে বিফ ক্যাটল ফ্যাটেনিং প্রশিক্ষণ কর্মশালা

ছবি: প্রতিনিধি

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে কৃষি ইউনিট (প্রাণিসম্পদ খাত) এর আওতায় ‘ব্যয় সাশ্রয়ী পদ্ধতিতে বিফ ক্যাটল ফ্যাটেনিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার টিকারবিলা শাখা সোমবার ও মঙ্গলবার (১০ ও ১১ ফেব্রুয়ারী) দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জি।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মামুন খান। এসময় আদ্-দ্বীনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি মো, হুসাইন শওকত সংক্ষিপ্ত বক্তব্যে আদ্-দ্বীন এর উন্নয়নমূলক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং সদস্যদের সাথে মতবিনিময় করেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় গরু মোটাতাজা করণের উপকারিতা, কিভাবে অল্প খরচে গরু মোটাতাজা করা যায়, গরু মোটাতাজা করণের জন্য গরু সুষম খাদ্য ব্যাবস্তাপনা কিভাবে করতে হয়, গরু মোটাতাজা করণের চ্যালেঞ্জ সমূহ সহ ইত্যাদি আনুষঙ্গিক বিষয়ে খামারিদের অবহিত করা হয়।

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় আর্থিক ও কারিগরি সহোযোগিতা করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।