অপারেশন ডেভিল হান্ট;চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ জন

অপারেশন ডেভিল হান্ট;চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ জন

ফাইল ছবি

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয়জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস। 

এর আগে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন -  চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে আবির হাসান (১৯), চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার কুটিপাইকপাড়া গ্রামের মৃত এলাহী মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (৫৫), আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী গ্রামের মৃত মোফাজ্জেল মন্ডলের ছেলে আতিয়ার রহমান (৫০), চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের হিসাব আলীর ছেলে নাসিরুল ইসলাম (২৭), চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মৃত আইনাল শাহের ছেলে জহির হক (৪১) ও চুয়াডাঙ্গা দর্শনা থানার পৌর এলাকার মৃত কাশেম মন্ডলের ছেলে সোহেল রানা (৩৫)। তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় পাঁচটি থানায় দায়ের করা একাধিক মামলা অনুযায়ী মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদেরকে আদালতে পাঠানো হয়েছে।