দক্ষিণ কোরিয়ায় ভবনে আগুন লেগে ছয়জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় ভবনে আগুন লেগে ছয়জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বুশান শহরে নির্মাণাধীন একটি ভবনে আগুন লেগে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত সাতজন।

শুক্রবার ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বুশান ফায়ার সার্ভিসের মুখপাত্রের সঙ্গে কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি রয়টার্স। তবে বুশান ফায়ার সার্ভিস এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক আগুন নেভানোর সব ধরনের সরঞ্জাম ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।