পাইকগাছায় মানববন্ধন চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের পদত্যাগ
ছবি : সংগৃহীত
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন চলাকালীন সময় পদত্যাগপত্র লিখে রেখে স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী কয়রা-পাইকগাছা প্রধান সড়কে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক স্বপ্নন কুমার বিশ্বাসের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চলছিল। এ সময় নিজ রুমে বসে পদত্যাগপত্র জমা দিয়ে সবার অগোচরে চলে যান। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে স্কুল মাঠে এসে আবারও বিভিন্ন শ্লোগান দিতে থাকে ছাত্র-ছাত্রীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক অনিশ রঞ্জন চক্রবর্তী, প্রকাশ ঘোষ, হাবিবুর রহমান, রেবেকা সুলতানা। ৯ম ও দশম শ্রেণির শিক্ষার্থী জাহান ইমরোজ, শেখ আব্দুল মুহিন, রাকিবুল ইসলাম রকি, সাদিয়া আক্তার, লাকি আক্তার, রিনা আক্তার।
মানববন্ধন শেষে শিক্ষকরা প্রধান শিক্ষকের রুমে প্রবেশ করে টেবিলের ওপর পদত্যাগপত্র দেখতে পান।
এ খবর ছাত্র-ছাত্রীদের জানিয়ে দিলে তারা তারা বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। পদত্যাগ পরবর্তী করনীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা সভায় অংশগ্রহণ করেন শিক্ষক ও সুধীজন।