কাঠ পুড়িয়ে কয়লা বানানো ৩০ চুল্লি ধ্বংস
সংগৃহীত
খুলনার রুপসায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কাঠ পুড়িয়ে কয়লা বানানো ৩০ চুল্লি ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।
রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালানো হয়। রূপসা উপজেলার ইলাইপুর, মবিনবাগ এবং চরশ্রীরামপুর এলাকার ৩০ চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জব্দ করা হয় কাঠ এবং কয়লা। জব্দ করা কাঠ ও কয়লা স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।