‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের টুন্ডা বাবুসহ ৮ জন গ্রেপ্তার
ছবি : প্রতীকি
রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের প্রধান মো. আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ারকে গ্রেপ্তারের পর এবার ওই গ্রুপের অন্যতম সন্ত্রাসী ক্যাডার বাবু ওরফে টুন্ডা বাবু এবং রিফাত ওরফে রাফাতসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার গণমাধ্যমকে বলেন, সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মোহাম্মদপুরের বসিলা র্যাব-২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি রাতে রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে কবজি কাটা আনোয়ার ও তার ২ সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। কবজি কাটা আনোয়ার অসংখ্য চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি।