জবির আইন বিভাগের নতুন চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন বিভাগের অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা মোতাবেক উক্ত বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম-কে পরবর্তী তিন বছরের জন্য আইন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এই আদেশ ২৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।