চট্টগ্রামে পুলিশের অভিযানে ৩৩ জন গ্রেফতার

চট্টগ্রামে পুলিশের অভিযানে ৩৩ জন গ্রেফতার

প্রতিকী ছবি

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে বুধবার দিনগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা পুলিশ তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার (৬ মার্চ) চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করার কথা বলছে পুলিশ।

সিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, অপরাধের সহযোগী ও অবৈধ অস্ত্রধারী রয়েছেন। তাদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে।

গ্রেফতাররা হলেন, কোতয়ালি থানার আসামি মো. হাসান মুরাদ (৪২), মো. উমর ফারুক ওরফে ফারুক (৪৫), জসিম উদ্দিন (৫২), মো. সাজ্জাদ হোসেন রিফাত ওরফে রাশেদ (২৫); বাকলিয়া থানার আসামি মো. গোলজার হোসেন (৫৮), মো. আনোয়ার হোসেন (৪৫), মো. আবদুল আজিজ(৪৭), চকবাজার থানার আসামি মো. মহসীন উদ্দিন টুকু (২৫), চান্দগাঁও থানার আসামি সালমান হাসান শাওন (৩০), মো. শাহিন কবির (২৭), জাওয়াদুল করিম খাঁন (২০), মো. শাহিন কবির (২৭), মো. বেলাল হোসেন ওরফে রাশেদ ওরফে হেলাল (৪০), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. ইব্রাহিম (৩৪), মো. সোহাগ (৩৮), ডবলমুরিং থানার আসামি মো. নয়ন (১৯), মো. জাহিদুল ইসলাম (১৮), নাজিম উদ্দিন (৩০), মো. রাব্বি (১৯), মো. আবুল কাশেম (৪০), রবিউল হাসান ওরফে বাবু, আইনের সহিত সংঘাতে জড়িত দুই কিশোর, আকবরশাহ্ থানার আসামি মো. আজাদ (২২), হালিশহর থানার আসামি মো. রাজু (৩০), মো. বাবলু (৩২), বন্দর থানার আসামি মো. নুরুল আবছার (৪৪), ইপিজডে থানার আসামি বিক্রম মিত্র (৪৫), পাহাড়তলী থানার আসামি জানে আলম ওরফে ফেরদৌস (৩৮), কর্ণফুলী থানার আসামি বিশ্বজিৎ নাথ (৫৩), খুলশী থানার আসামি মো. সুমন (৩২), পাচঁলাইশ থানার আসামি মো. ফয়সাল (৩৪) এবং সদরঘাট থানার আসামি মো. আরমান (৩৫)।