জাকা-এম্বোলোদের নিয়েই সুইসদের একাদশ

জাকা-এম্বোলোদের নিয়েই সুইসদের একাদশ

ফাইল ছবি

বিশ্বকাপের শেষ ৩২-এ আলজেরিয়ার বিপক্ষে নামছে সুইজারল্যান্ড। সেই লড়াইয়ে আজ সুইসদের অপয়া নক আউট রেকর্ড ভাঙার বড় সুযোগ। আলজেরিয়াও চাইবে বিশ্বকাপে আরও টিকে থাকতে।

আলজেরিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ একাদশ মাঠে নামিয়েছে সুইজারল্যান্ড। গোলবার সামলাবেন গ্রেগর কোবেল। 

রক্ষণে রয়েছেন ম্যানুয়েল আকাঞ্জি, নিকো এলভেদি ও রিকার্দো রদ্রিগেজ। মাঝমাঠে দলের ভরসা অধিনায়ক গ্রানিত জাকা ও রেমো ফ্রয়লার আর আক্রমণে গোলের দায়িত্বে থাকবেন ব্রিল এম্বোলো। উইংয়ে খেলবেন দান এনদোয় ও রুবিন ভার্গাস।

মাঝমাঠে খেলবেন রামিজ জেররুকি ও অভিজ্ঞ নাবিল বেনতালেব। আর রক্ষণে আছেন আইসা মান্দি, রামি বেনসেবাইনি ও রায়ান আইত-নুরি।