৩০ মিনিটেই শেষ ট্রেনের ৩১ হাজার অগ্রিম টিকিট

৩০ মিনিটেই শেষ ট্রেনের ৩১ হাজার অগ্রিম টিকিট

ফাইল ছবি

আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার বিশেষ ব্যবস্থায় বিক্রির চতুর্থ দিনে প্রথম ৩০ মিনিটে রেলেওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট দেড় কোটি হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। এসময় ঢাকাসহ সারাদেশে বিক্রি হয়েছে প্রায় ৩১ হাজার আসনের টিকিট।

তথ্য অনুযায়ী, এদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। প্রথম ৩০ মিনিটে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১৩ হাজার ৩৫৩টি। আর সারাদেশে বিক্রি হয় ১৭ হাজার ৪৮১টি। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারাদেশে মোট টিকিট বিক্রি হয়ে ৩০ হাজার ৮৩৪টি। ২৭ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৩ হাজার ১৯৯টি এবং সারাদেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৭৩ হাজার ২৭৯টি।