সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

সংগৃহীত ছবি

 

 

জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রবিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে চলা সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে।

 

‘জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬’ পাসের প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে বিলটিকে ‘দুর্বল’ ও ‘দ্বৈত নীতির’ আখ্যা দিয়ে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন।

অধিবেশনে বিলটি পাসের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে এর তীব্র সমালোচনা করেন এবং এই দুর্বল আইন পাসের অংশীদার হতে চান না বলে সংসদ থেকে ওয়াকআউট করার ঘোষণা দেন।

বিরোধী দলের সদস্যরা যখন ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছিলেন, তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আপনাকে ওয়াকআউট করার জন্য ধন্যবাদ।

এরপর স্পিকারের আহ্বানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬’ স্থায়ী কমিটির সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য সংসদে প্রস্তাব উত্থাপন করেন।