৯৬ কেজি গাঁজাসহ বেনাপোলে আটক ১

৯৬ কেজি গাঁজাসহ বেনাপোলে আটক ১

ছবি : প্রতীকি

বেনাপোল সীমান্তের মানিকিয়া গ্রামের প্রবাসী মনিজুলের বাড়িতে অভিযান চালিয়ে র‍্যাব ৯৬ কেজি গাঁজাসহ তার ছেলে সবুজ হোসেনকে আটক করেছে।  সবুজ র‍্যাব-৬ এর কর্মকর্তাদের নিকট স্বীকার করেছে উদ্ধারকৃত গাঁজা চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বিভিন্ন সময়ে নিয়ে এসে জড়ো করা হয়েছিল। 

উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা বলে র‍্যাব সূত্রে জানা গেছে।