মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন পরিচালক, জানা গেল পথচারী হত্যার রিপোর্টে

মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন পরিচালক, জানা গেল পথচারী হত্যার রিপোর্টে

সংগৃহীত

গাড়ি চাপা দিয়ে পথচারীকে হত্যার অভিযুক্তকরা হয়েছে পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচালক ভিক্টোকে। এ ঘটনায় আহত ৯ জন। এবার জানা গেল পেছনের ঘটনা। মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন ভিক্টো। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার পরিচালককে এবং গাড়িতে থাকা তার বাকি সঙ্গীদের টেস্ট করানো হয়। সেই পরীক্ষার রিপোর্টেই জানা যায় এদিন পুলিশের তরফে নির্দিষ্ট করে দেওয়া সীমার ৩ গুণ মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন ভিক্টো। 

আকণ্ঠ মদ্যপান করে গাড়ি চালাতে গিয়েই যে তিনি বিপত্তি ঘটিয়েছেন সেটা স্পষ্ট। পুলিশের নির্ধারিত করে দেওয়া লিমিট ৩০ মিলিগ্রামের কম প্রতি ১০০ মিলিলিটার। সেখানে এদিন ভিক্টোর দেহ থেকে ৮০ মিলিগ্রাম প্রতি ১০০ মিলিলিটার অ্যালকোহল পাওয়া গেছে। 

বলে রাখা ভালো। গত রবিবার (৬ এপ্রিল) সকালে ঠাকুরপুকুর বাজারে ডিএইচ রোডে ৬ পথচারীকে ধাক্কা দেন পরিচালক ভিক্টো। এ ঘটনায় একজনের মৃত্য়ুও হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন টলিউড পরিচালক । এই খবর ছড়িয়ে পড়তে সমালোচনার ঝড় উঠেছে টলিপাড়াতেও।