পাকিস্তানে বাংলাদেশি চ্যানেল সম্প্রচারের প্রস্তাব দিলেন তথ্য উপদেষ্টা

পাকিস্তানে বাংলাদেশি চ্যানেল সম্প্রচারের প্রস্তাব দিলেন তথ্য উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানে বাংলাদেশি টিভি চ্যানেলের সম্প্রচারে দেশটির সহযোগিতা চেয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

বুধবার (৯ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ তথ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে এ সহযোগিতা চান তিনি। 

তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও পাকিস্তান টেলিভিশন (পিটিভি) এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের (এপিপি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছেন। এ সময় উপদেষ্টা পাকিস্তানে বাংলাদেশি চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে পাকিস্তান সরকারের সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।