ফেনী পৌর কাউন্সিলর খালেদ খান গ্রেফতার

ফেনী পৌর কাউন্সিলর খালেদ খান গ্রেফতার

মো. খালেদ খাঁন

৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে ছাত্র হত্যা মামলায় ফেনী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. খালেদ খাঁনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (১৪ এপ্রিল) তাকে গ্রেফতার করা হয়।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খালেদকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে। তাকে আনতে বিমানবন্দরে পুলিশ পাঠানো হয়েছে।

এরআগে, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র হত্যায় একাধিক মামলার আসামি খালেদ। তিনি সৌদি আরব ছিলেন। সেখানে থেকে দেশে আসছিলেন। পরে বিদেশ যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে গ্রেফতার হন।