দৌলোদিয়ায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

দৌলোদিয়ায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার

সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলোদিয়া মাদকের হটস্পট নামে পরিচিত পোড়াভিটায় মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খানের নের্তৃত্বে এই মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মোঃ আরমান আলী খান (৪২), মোঃ জাহাঙ্গীর (৪৫), অপু মল্লিক(৩০), মোঃ আকবর মোল্লা (৫০), মোঃ জসিম শেখ (২৯), মোঃ পলাশ শেখ (৪৪), মোঃ লিটন শেখ (৪০), মোঃ মুরাদ শেখ (৩৬),  মোঃ শহিদ বিশ্বাস (৫৫) ও আব্দুল মালেক (২৮)। গ্রেপ্তারকৃত প্রত্যেকের দেহ তল্লাশি কালে গাঁজা ও হেরোইন সহ তাদের হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে গোয়ালন্দ উপজেলা সহকারী(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ মুনতাসির হাসান খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যককে নগদ ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

গোয়ালন্দ উপজেলা সহকারী(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। গোয়ালন্দ উপজেলা মাদক মুক্ত রাখবে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।