কক্সবাজারে বিপুল পরিমাণ নকল টাকাসহ আটক ৩

কক্সবাজারে বিপুল পরিমাণ নকল টাকাসহ আটক ৩

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দুই লাখ ৪৯ হাজার নকল টাকাসহ তিনজনকে আটক করেছেন। আটককৃতদের মধ্যে একজন স্থানীয় ইউপি সদস্যও রয়েছেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার (২০ এপ্রিল) কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবি চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে একটি ব্যাগ তল্লাশি করা হয়।তাতে নকল টাকার বড় একটি চালান পাওয়া যায়।

আটককৃতরা হলেন রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসান, একই এলাকার মোহাম্মদ কাজল ও মো. এহসানুল হক।

বিজিবি সূত্র জানায়, আটকরা কুরবানির ঈদের গরু বাজারকে টার্গেট করে বিভিন্ন বাজারে নকল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন।