পিএসসি সংস্কারের দাবিতে ট্রেন থামিয়ে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

পিএসসি সংস্কারের দাবিতে ট্রেন থামিয়ে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সংগৃহীত

পিএসসি সংস্কার ও প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশনরত চাকরি প্রার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। 

শনিবার রাত ৮টার দিকে আব্দুল জব্বারের মোড়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন লাইন অববোধ করেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন আটক করে অবরোধ চলছে।

শিক্ষার্থীদের দেওয়া ৮ দফা দাবি হলো-

১. ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্বে

* প্রশ্নফাঁসে  জড়িতদের বহিষ্কার ও শাস্তির ব্যবস্থা করতে হবে

* ভবিষ্যতে ৪৬তম বিসিএস বাতিলের কোনো সম্ভাবনা তৈরি হবে না এ মর্মে নিশ্চয়তা দিতে হবে। 

২. ৪৫তম বিসিএস থেকে ভাইবার নাম্বার ১০০ করতে হবে। প্রিলি, লিখিত ও ভাইবার মার্ক প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে রুটিন ঘোষণা করা

৩. প্রত্যেকটা বিসিএসের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে। জুলাই মাসের ভেতর ৪৪তম বিসিএসের রেজাল্ট দিয়ে/ভাইবা শেষ করে ৪৬তম রিটেনের আয়োজন করা।  

৪. দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের সদস্য সংখ্যার সীমা ২৫/৩০ জনে উন্নীতকরণ।

৫. লিখিত খাতার মূল্যায়নে গতিময়তা, নিরাপত্তা ও নিরপেক্ষতা আনয়নে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা করা। 

৬. পদের অপচয় রোধে ৪৪তমর ক্ষেত্রে ভাইবা শেষ হবার পর ও রেজাল্টের আগে ক্যাডার চয়েজ প্রত্যাহারের সুযোগ প্রদান; ৪৫ থেকে ৪৭ তমর ক্ষেত্রে ভাইবার পূর্বে পুনরায় ক্যাডার চয়েজ পুরণের সুযোগ প্রদান এবং পরবর্তী বিসিএস গুলো থেকে প্রিলির পূর্বে ক্যাডার চয়েস না নিয়ে শুধু ভাইবার পূর্বেই ক্যাডার চয়েজ নেওয়া। 

৭. সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ ও যথাসম্ভব স্বচ্ছকরণ; ভেরিফিকেশনের হয়রানি লাঘবে ব্যবস্থা গ্রহণ; গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষকরণ

৮. ৪৪ এর ক্যাডার পদবৃদ্ধি ও নন ক্যাডার বিধি ২৩ সংস্কার করে ভাইবা উত্তীর্ণ সকলের ৯ম, ১০ম গ্রেডের চাকরি নিশ্চিত করতে হবে।