নতুন ক্ষেপণাস্ত্র-বোট তৈরির ঘোষণা দিল ইরান

নতুন ক্ষেপণাস্ত্র-বোট তৈরির ঘোষণা দিল ইরান

ফাইল ছবি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর-আইআরজিসি ১১৬ নট (২১৫ কিমি) গতির একটি ক্ষেপণাস্ত্র-বোট তৈরি করার দাবি করেছে। আইআরজিসি নৌবাহিনীর প্রধান এ কথা জানিয়েছেন। এসময় তিনি পারস্য উপসাগর রক্ষায় ব্যবহৃত ইরানের অত্যাধুনিক সামরিক সাফল্যের প্রশংসা করেছেন।

রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি বুধবার পারস্য উপসাগরের জাতীয় দিবস উপলক্ষে এই ঘোষণা দেন।

এই দিনটি ১৬২২ সালে হরমুজ প্রণালী থেকে পর্তুগিজ নৌবাহিনীর বহিষ্কারের বার্ষিকী হিসেবে চিহ্নিত।

তাংসিরি বলেন, আমরা একটি ক্ষেপণাস্ত্র বোট তৈরি করেছি। যার গতি ১১৬ নট বা ঘণ্টায় ২১৫ কিলোমিটার। এটি সমস্ত প্রযুক্তিগত এবং বিশেষায়িত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন জাহাজ চলাচলের কথা উল্লেখ করে কমান্ডার বলেন, “আজ, আমরা হরমুজ প্রণালীর নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পেরে এবং এই অঞ্চলে ৮০টিরও বেশি জাহাজের দৈনিক চলাচলের বিষয়টি গর্বিত, যা এই গুরুত্বপূর্ণ এবং কৌশলগত অঞ্চলের তাৎপর্য নির্দেশ করে। ”

তাংসিরি পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার উপর জোর দেন। তিনি বলেন, বহির-আঞ্চলিক শক্তির উপস্থিতি তাদের ভয়াবহ চক্রান্তের কারণে বিঘ্নিত হবে। কৌশলগত হরমুজ প্রণালীতে নিরাপত্তাহীনতার আন্তর্জাতিক মাত্রা এবং অর্থনীতির উপর প্রভাব রয়েছে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত। পারস্য উপসাগরে আমাদের কাছে যা গুরুত্বপূর্ণ তা হল শান্তি, নিরাপত্তা, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব। আমরা বিশ্বাস করি যে পারস্য উপসাগরে বিদেশিদের উপস্থিতি নিরাপত্তা ব্যাহত করবে।