জয়পুরহাটে মহান মে দিবস পালিত
সংগৃহীত
জয়পুরহাটে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন—জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মে আলী হিম্মত, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম এবং জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।