পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ, পুলিশের ধারণা কুপিয়ে হত্যা

পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ, পুলিশের ধারণা কুপিয়ে হত্যা

ছবি : প্রতীকি

ঢাকার সাভারের বিরুলিয়ায় শুকুর সিকদার নামে এক রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ মে) সকাল ৭টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বিরুলিয়ার সামাইর জয়নাল মেম্বারের বাড়ির রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত শুকুর সিকদার স্থানীয় গদু সিকদারের ছেলে এবং পেশায় একজন রং মিস্ত্রী। 

স্থানীয়রা জানায়, সকালে কাজে যাওয়ার সময় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক ওবায়দুল ইসলাম জানান, নিহত ব্যক্তির গলায় ও মুখে প্রায় ৫টি বড় ক্ষতের চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।