ব্রাহ্মণবাড়িয়ায় নকল আকিজ বিড়িসহ আটক ১
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় ছাত্র-জনতা এবং আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা অভিযান চালিয়ে এ নকল বিড়ি জব্দ করেন। এসময় শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে পঁচিশ হাজার (২৫,০০০) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়িসহ এক ব্যক্তিকে আটক করে স্থানীয় ছাত্র-জনতা।
আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের বি-বাড়িয়া অঞ্চলের ব্যবস্থাপক ইনচার্জ কাজী রফিকুল ইসলাম বলেন, আকিজ বিড়ি ফ্যাক্টরীকে ধ্বংস করতে এবং আকিজ বিড়ির সুনাম নষ্ট করতে একটি কুচক্রী মহল নকল আকিজ বিড়ি উৎপাদন ও বিক্রি করে আসছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। অন্তবর্তীকালীন সরকার নকল বিড়ি ও সিগারেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। এর পাশাপাশি আমাদের মাননীয় চেয়ারম্যান মহদোয় নকল বিড়ির বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স নীতি গ্রহন করে আসছেন। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। নকল বিড়ি বন্ধ করে সরকারী রাজস্ব বৃদ্ধিতে পুলিশ এবং কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট বিভাগের পাশাপাশি আকিজ গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।