কাসেম ইন্ডাস্ট্রিজের জমি-সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত

কাসেম ইন্ডাস্ট্রিজের জমি-সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাসেম ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন সব জমি ও সম্পদের পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এ লক্ষ্যে কোম্পানির পর্ষদ একটি অডিট ফার্ম নিয়োগ দিয়েছে।

সোমবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমান বাজারদরের ভিত্তিতে এ সব সম্পদের ন্যায্য মূল্য নির্ধারণ এবং কোম্পানির আর্থিক প্রতিবেদনে তা যথাযথভাবে প্রতিফলনের লক্ষ্যে কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন করা হবে। এ কাজে কোম্পানির পর্ষদ অডিট ফার্ম শফিক বসাক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস কে নিয়োগ দিয়েছে।

পুনর্মূল্যায়ন শেষে কোম্পানির জমি ও জমি উন্নয়ন সংক্রান্ত সম্পদের মূল্য আগের তুলনায় পরিবর্তিত হতে পারে। যা ভবিষ্যতে কোম্পানির আর্থিক অবস্থানে প্রভাব ফেলবে বলে মনে করছেন কোম্পানির পর্ষদ।