প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২০২৫ সালের সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এরমধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।  

সোমবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ আগস্ট বেলা সাড়ে ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৪ জুলাই নির্ধারণ করা হয়েছে।

এদিকে, কোম্পানিটি ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানির মোট আয় থেকে বীমা দাবি পরিশোধসহ মোট ব্যয় শেষে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৮ কোটি ২৪ লাখ টাকা। ২০২৫ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ১৫ কোটি ৭৩ লাখ টাকা।