জামায়াত আমির দেশের যুব সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন

জামায়াত আমির দেশের যুব সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন

ছবিঃ সংগৃহীত।

মানবিক সমাজ গড়ে তুলতে যুব সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় ঢাকা মহানগরী উত্তরের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে তালতলা হালিম ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে সহযোগী সদস্য সমাবেশে তিনি এ কথা বলেন। 

জামায়াত আমির বলেন, মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারলে সব দল ও ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। সমাজে দুই ধরনের রাজনীতিবিদ আছেন। নির্বাচনের আগে ভোটে জিততে তারা মধুর কথা বলেন। পরে ভুলে যান। আরেক ধরনের রাজনীতিবিদ আছেন, তারা জনগণের দেয়া আমানতকে নিজেদের বোঝা মনে করেন। চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হবে এমন প্রত্যাশায় ভোট দিয়েছে তাদের অগ্রাধিকার দিয়ে কাজ করেন।

তাই মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ডা. শফিকুর রহমানের। 

এসময় অন্যান্য বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতে জামায়াতে ইসলামী কাজ করতে চায়।