দাঁড়িয়ে থাকা পিকআপকে চলন্ত পিকআপের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা পিকআপকে চলন্ত পিকআপের ধাক্কা, নিহত ২

প্রতিকী ছবি

নাটোরে দাঁড়িয়ে থাকা একটি আম বোঝাই পিকআপকে পিছন দিক থেকে আরেক চলন্ত পিকআপের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (২ জুন) দিনগত রাত ১১টার দিকে নাটোর শহরের চকবৈদ্যনাথ (চামড়া পট্রি) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ী মজিদ(৭০) এবং পিকআপ চালক রনি(৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ কানসাট থেকে পিকআপ ভর্তি আম নিয়ে মজিদ নামে এক আম ব্যবসায়ী পাবনা যাচ্ছিলেন। রাত ১১টার সময় শহরের চকবৈদ্যনাথ (চামড়া পট্রি) এলাকায় পিকআপটি পৌঁছালে হঠাৎ টায়ার পাংচার হয়। এসময় পিকআপের চালক রনি ও আম ব্যবসায়ী মজিদ গাড়ি থেকে নেমে পিছনে গিয়ে পাংচার হওয়া চাকা খুলছিলেন। এসময় হঠাৎ পিছন দিক থেকে আসা চলন্ত আরেকটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান নিশ্চিত করে