জরুরি বৈঠকে বিএনপি
ফাইল ছবি
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তার ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরই বিএনপির স্থায়ী কমিটি সদস্যরা এক জরুরি বৈঠকে বসেছেন।
শুক্রবার (৬ জুন) রাতে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, আজ রাত ৯টায় ভার্চুয়ালি স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরাও অংশ নিয়েছেন।
এর আগে, আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি নির্বাচনের তারিখ ঘোষণাসহ নানান বিষয় তুলে ধরেন।
প্রসঙ্গত, আজকের ভাষণে প্রধান উপদেষ্টা যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে এই বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।