শার্শায় বজ্রপাতে বেনাপোল স্থলবন্দর শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের মাঠে বজ্রপাতে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক মোঃ আইয়ুব হোসেন (৪২) মারা গেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ক্রেন সাইটের সাধারণ শ্রমিক হিসাবে কাজ করতেন।
১৫ জুন রবিবার বেলা ১২ টার সময় উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের এর মাঠে গরুর ঘাস খাওয়াতে যান আইয়ুব হোসেন। পরে গরু মাঠে বেধে ফিরে আসার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। আইয়ুব হোসেন শার্শার কন্যাদাহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে।