বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি ৫৭

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি ৫৭

ছবি : প্রতীকি

বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা কমছেই না। জেলায় এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২১০৫ জন। আর নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৭ জন রোগী।

বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানা গেছে। 

ডেঙ্গু মোকাবিলার অংশ হিসেবে গত ১৫ জুন এক আদেশে জরুরি ভিত্তিতে বরগুনা জেনারেল হাসপাতালে আটজন মেডিকেল অফিসার এবং দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার পর্যন্ত তাদের মধ্যে এক বিশেষজ্ঞ চিকিৎসকসহ চারজন মেডিকেল অফিসার যোগদান  করেছেন। এছাড়া, নতুন নিয়োগ পাওয়া ১০ জন সিস্টারের মধ্য একজন যোগ দিয়েছেন বলে জানা গেছে।

ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, যুব রেডক্রিসেন্ট, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে, গতকাল বরগুনা জেনারেল হাসপাতালে একজনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। সেই রিপোর্টটি নেগেটিভ এসেছে।