বিদায়ী টেস্ট শেষে যা বললেন ম্যাথিউস
ছবি: প্রতীকী
গল টেস্ট দিয়ে এই সংস্করণের ক্রিকেটকে বিদায় জানালেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে বিদায়ী টেস্টে অবশ্য মাঠের পারফরম্যান্সে মনে রাখার মতো কিছু করতে পারেননি। তবে বিদায় বেলায় ম্যাথিউস জানিয়েছেন, এটা তার প্রিয় ফরম্যাট।
টেস্টকে ‘সেরা ফরম্যাট’ আখ্যা দিয়ে ম্যাথিউস বলেন, ‘এই ফরম্যাট থেকে বিদায় নেওয়া খুবই আবেগের বিষয়। কারণ এটাই আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট ছিল। এখন সময় হয়েছে তরুণদের হাতে ব্যাটন তুলে দেওয়ার।’
পরে ম্যাথিউস জানান তরুণদের সুযোগ দেয়ার কথা, 'আমি যে ভালোবাসা পেয়েছি, তা এখনও বিশ্বাস করতে পারছি না। আমাকে যারা সবসময় সমর্থন করেছেন, তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এই যাত্রা সহজ ছিল না — অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে।'
এদিকে গলে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা থামে ৪৮৫ রানে। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা ৪ উইকেট ৭২ রান করলে পঞ্চম দিনের শেষ বিকালে দুই দল ড্র মেনে নেয়।