উখিয়ায় ডাকাতের গুলিতে নিহত এক, দুইজন গুলিবিদ্ধ

উখিয়ায় ডাকাতের গুলিতে নিহত এক, দুইজন গুলিবিদ্ধ

প্রতিকী ছবি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ডাকাতের গুলিতে নুরুল আমিন বাবুল (৩৫) নামে একজন নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হন আরও দুইজন।

সোমবার (২৩জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী পূর্ব নুরার ডেইল এলাকায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী পূর্ব নুরার ডেইল পাড়া এলাকার ইসহাক আহমেদ এর পুত্র। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় মেলেনি।

বিষয়টি নিশ্চিত করেন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোসেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, সন্ধ্যায় একদল সশস্ত্র ডাকাত ওই এলাকায় হানা দিয়ে লুটপাট চালায়। এসময় বাড়ির লোকজন প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা গুলি ছোড়ে। এতে আপন দুই ভাই গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধদের মধ্যে নুরুল আমিন বাবুল ঘটনাস্থলেই নিহত হন। আহত ছোট ভাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।পরিস্থিতি এই মূহুর্তে স্বাভাবিক আছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।