আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ছবি: প্রতিনিধি
খুলনায় আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন কলেজ কর্তৃপক্ষ।
আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. উবায়দুল্লাহ ইবনে আলী একটি চারাগাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ।
এসময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এহসানুল ইসলাম, বিভিন্ন বিভগের শিক্ষকমন্ডলী, হাসপাতালের এজিএম মো. হোসেন আলী, কলেজ সেক্রেটারি মামুনুর রশিদ, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. উবায়দুল্লাহ ইবনে আলী বলেন, পরিবেশ, জীববৈচিত্র্য সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ আমাদের ফুল ও ফল দেয়। দেশের প্রতিটি মানুষ যদি একটি করে গাছ লাগায় তাহলে বাংলাদেশের প্রতিটি অঞ্চল সবুজ শ্যামল হয়ে উঠবে।