মিয়ানমারে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

মিয়ানমারে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

ফাইল ছবি

মিয়ানমারে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯।  মিয়ানমারে হওয়া এ ভূমিকম্পের জেরে কেঁপেছে চট্টগ্রামও। ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে অনেকেই বাসার বাহিরে ছুটে আসেন।

আবহাওয়া অফিসের ওয়্যারলেস সুপারভাইজার সঞ্জয় কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টা ২৬ মিনিট ৫০ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ঢাকা হতে ৪০৯ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে, অর্থাৎ মিয়ানমারের মাইন্থ্যাতে।  রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৯। ভূমিকম্পটি হালকা শ্রেণির বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।