শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল র‌্যালি, মানুষের ঢল

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল র‌্যালি, মানুষের ঢল

সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির উদ্যোগে বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শেরপুর সদর, শ্রীবরদী, ঝিনাইগাতি, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এই র‌্যালিগুলোতে মানুষের ঢল নামে।

দুপুর ১২টার দিকে সাবেক এমপি ও সাবেক বিএনপি সভাপতি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে শ্রীবরদী উপজেলায় এক কিলোমিটার দীর্ঘ একটি র‌্যালি বের হয়, যেখানে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেয়।

বিকালে শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর নেতৃত্বে শহরময় এক বিরাট র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া, ঝিনাইগাতি ও নকলা-নালিতাবাড়ীতে ফজলুল হক তারার নেতৃত্বে রেকর্ডভাঙ্গা মিছিল হয়েছে বলে জানা গেছে।