নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক আটক

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক আটক

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলামকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। 

তিনি বলেন, এস এম আসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে এসপি কার্যালয়ে ডাকা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এস এম আসলামের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও বেশ কিছু অভিযোগ রয়েছে, যেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

এ বিষয়ে বিএনপি কিংবা শ্রমিকদলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।