যশোরে মধ্যরাতে যুবলীগ কর্মী হত্যা
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে রেজাউল তরফদার (৫৫) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন।
১৩ আগস্ট বুধবার রাত ১২টার কিছু পরে তরফদারপাড়া এলাকায় এই হত্যাকান্ড ঘটে। নিহত রেজাউল তরফদার মৃত গোলাম তরফদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুবৃত্তরা রেজাউল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। হত্যাকান্ডে ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।