হাতে ককটেল বিস্ফোরণে ডাকাত নিহত
প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে নোঙর করা বালু পরিবহনকারী বাল্কহেডে ডাকাতির সময় এক ডাকাত ককটেল বিস্ফোরণে নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল ৬টা এবং শুক্রবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে পরপর দুই দফায় ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী ঘাটে ৩টি বাল্কহেডে ৯-১০ জনের একটি ডাকাতদল স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার করে হামলা চালায়। তারা মাঝিমাল্লাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ টাকা, ইঞ্জিনের ব্যাটারি ও জ্বালানি তেল লুট করে নেন।
বাল্কহেডের তত্ত্বাবধায়ক রতন খান ও ইমান হোসেন জানিয়েছেন, দুই দফায় হামলার সময় ককটেল বিস্ফোরণে এক ডাকাত নিজেই গুরুতর আহত হয়। এছাড়া, স্থানীয় দুই জেলে মো. আলম (৩৭) ও সোহাগ (১৬) আহত হয়েছেন।
পরবর্তীতে গ্রামবাসী ধাওয়া দিয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করে নৌপুলিশের হাতে সোপর্দ করে। নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান জানান, ডাকাতির কাজে ব্যবহৃত একটি নৌকা এবং তিনজনকে আটক করা হয়েছে। আহত অবস্থায় তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি