অবৈধ অস্ত্র ও গুলিসহ আটক ২

অবৈধ অস্ত্র ও গুলিসহ আটক ২

ছবিঃ সংগৃহীত।

র‌্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর হতে অবৈধ বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২ জন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান, র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় ১৭ আহস্ট ভোরে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানার কমলপুর ইউপির ৭নং ওয়ার্ডের বড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন আসামি মো. মোরছালিনের শয়ন কক্ষে তালাবদ্ধ ট্রাংকের ভিতর অভিযান পরিচালনা করে ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ সময় দিনাজপুর সদরের বড়গ্রাম ছাইথুনখুড়ি এলাকার আব্দুর জব্বারের ছেলে মোঃ মোসলেম (৩৫), ও মুরসালিন বাবু (২৮)কে গ্রেফতার করা হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।