শান্ত-মিরাজদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি চলছে জোরদার ভাবে। ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পর টাইগাররা এখন স্কিল অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে। সোমবার (১৮ আগস্ট) নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়।
সোমবার (১৮ আগস্ট) অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশে ফেরার পর মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বৈঠকে বোর্ডের পরিচালকরা উপস্থিত থাকবেন বলেও বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।
সভায় বিসিবি সভাপতি ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। বৈঠক শেষে সন্ধ্যার ফ্লাইটে সিলেটের উদ্দেশে ক্রিকেটাররা রওনা দেবেন।
আগামী ২০ আগস্ট থেকে বাংলাদেশ দলের নতুন অনুশীলন পর্ব সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের লাক্কাতুরায় শুরু হবে। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে এই ক্যাম্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে, শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে শুরু হওয়া মূল অনুশীলনে প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করার সুযোগ পান ক্রিকেটাররা