যশোরে ৫ টি স্বর্ণের বারসহ আটক ১

যশোরে ৫ টি স্বর্ণের বারসহ আটক ১

ছবিঃ সংগৃহীত।

যশোরে পাঁচটি স্বর্ণের বারসহ মো. রুবেল (৩৪) নামে একজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের মুড়লী এলাকা থেকে তাকে আটক করা হয়।  

উদ্ধার হওয়া পাঁচটি স্বর্ণের বারের ওজন পাঁচশ’ ৮৫ গ্রাম বলে জানিয়েছে বিজিবি। যার বাজার মূল্য ৮৬ লাখ ছয় হাজার ৫২০ টাকা।

আটক রুবেল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে।  

যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রুবেল নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন। বারগুলো তার কোমরে বিশেষভাবে লুকানো ছিল।

জিজ্ঞাসাবাদকালে আটক রুবেল বিজিবিকে জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরা কারবারীদের কাছ থেকে বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য বেনাপোল সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় মামলা করে আটক রুবেলকে পুলিশের কাছে হস্তান্তর ও উদ্ধার হওয়া স্বর্ণ ট্রেজারিতে পাঠানো হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।