ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সিলেটে দু’দিন ব্যাপী শিশু ও যুব সম্মেলন

ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সিলেটে দু’দিন ব্যাপী শিশু ও যুব সম্মেলন

সংগৃহীত

সিলেটে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দু’দিন ব্যাপী শিশু ও যুব সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার এক অভিজাত হোটেলে এই সম্মেলনে সিলেট ও সুনামগঞ্জের চার উপজেলার শতাধিক কিশোর ও যুবক অংশগ্রহণ করেন।

এদিন শিশু ও যুব সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।

এসময় তিনি বলেন, শিশু ও যুব সমাজ আগামীদিনের ভবিষ্যৎ। তারা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ ও জাতি সমৃদ্ধ হবে। এ ধরনের মহতি অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান। শিশু ও যুব সমাজ উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার জাবির আহমদ নোমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নাহিদ আরজুমান বানু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও যুব ট্রেনিং সেন্টারের কো-অর্ডিনেটর ইমরোজ আহমদ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিশু ও যুবকদের স্থাপিত চারটি স্টল পরিদর্শন করেন।