চোট কাটিয়ে যুক্তরাষ্ট্রের একাদশে ক্রিস রিচার্ডস
সংগৃহীত ছবি
গোড়ালির চোট বড্ড ভুগিয়েছে ক্রিস রিচার্ডসকে। এক মাসের মতো ছিলেন মাঠের বাইরে। তবে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে প্রথম একাদশে রয়েছেন এ তারকা সেন্টার ব্যাক।
বাংলাদেশ সময় সকাল সাতটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। কোচ মরিসিও পোচেত্তিনো তার প্রথম একাদশে রেখেছেন ক্রিশ্চিয়ান পুলিসিচ, ম্যাট ফ্রিসকেও।
লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচের আগে রিচার্ডস নিজেকে পুরোপুরি ফিট বলে জানিয়েছেন। তাই তার ওপর বিশ্বাস রাখছেন পচেত্তিনো।
বিশ্বকাপে শুভ সূচনার লক্ষ্যে জয় দিয়েই অভিযান শুরু করতে চায় স্বাগতিক যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের একাদশ
ম্যাট ফ্রিস, সার্জিনিও ডেস্ট, ক্রিস রিচার্ডস, টাইলার অ্যাডামস, অ্যান্টনি রবিনসন, ওয়েস্টন ম্যাককেনি, ক্রিশ্চিয়ান পুলিসিচ, টিম রিয়াম (অধিনায়ক), অ্যালেক্স ফ্রিম্যান, মালিক টিলম্যান ও ফোলারিন বালোগুন।