রান্নাঘরের টিন কেটে রাতে এতিম শিশুদের খাবার চুরি

রান্নাঘরের টিন কেটে রাতে এতিম শিশুদের খাবার চুরি

ছবি : প্রতীকি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় একটি এতিমখানা থেকে মাছ-মাংস চুরির ঘটনা ঘটেছে।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই সমালোচনার ঝড় উঠেছে নেটমাধ্যমে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে জালালাবাদ তালিমুল কোরআন হেফজ ও এতিমখানায় এই চুরির ঘটনা ঘটে।

মাদরাসা সূত্রে জানা গেছে, রান্নাঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে ফ্রিজে সংরক্ষিত মাছ-মাংস নিয়ে গেছে চোর। এই চুরির কারণে তাদের স্বাভাবিক খাদ্যাভ্যাসে ব্যাঘাত ঘটেছে।

মাদরাসার পরিচালক জানান, এটা হেফজ ও এতিমখানা। এখানে ১১০ জন শিক্ষার্থীর পাশাপাশি ৭ জন শিক্ষক ও ১ জন বাবুর্চি রয়েছেন। বৃহস্পতিবার রাতে সবাই ঘুমিয়ে গেলে রান্নাঘরের টিন কেটে ভিতেরে ঢোকে চোর। পরে ফ্রিজ থেকে মাছ, মাংস চুরি করে নিয়ে যায়। ফ্রিজে প্রায় ৩০ হাজার টাকার মাছ, মাংস ছিল।

তিনি বলেন, এর আগেও একবার টিন চুরির ঘটনা ঘটেছে। তিনি মাদরাসার শিক্ষার্থীদের জন্য সহযোগিতা চেয়েছেন।