রূপগঞ্জে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : প্রতীকি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাবনাজ (১২) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাবনাজ লক্ষ্মীপুর জেলার কমলনগর থানায় ফয়েজ আহমেদের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, কী কারণে শাবনাজ আত্মহত্যার পথ বেছে নিল, তা তারা বুঝতে পারছেন না।

তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

কমলনগর থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে