টোরে ক্রেতা-বিক্রেতাদের মাঝে জেলা প্রশাসকের পাটের ব্যাগ বিতরণ
ছবি : সংগৃহীত
‘পলিব্যাগ পরিহার করি, পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার করি’-এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শুরু করেছে জেলা প্রশাসন। এসময় ক্রেতা-বিক্রেতাদের মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়।
বুধবার দ(২৭ আগস্ট) বেলা ১১টায় শহরের নিচাবাজার এলাকায় শোভাযাত্রা শেষে ক্রেতা ও বিক্রেতার মাঝে পাটের ব্যাগ বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এসময় জেলা প্রশাসক বলেন, নান্দনিক নাটোরকে গড়তে পলিথিনমুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাজারে জনগণের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা শুরু হয়েছে। ক্রেতাদের উদ্বুদ্ধ করার জন্যই তাদের মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়। পলিথিনের ব্যাগ পরিহার করে পাটের ব্যাগ ব্যবহারের জন্য এই উদ্যোগ। ধীরে ধীরে প্রত্যেকটি উপজেলাকে পলিথিনমুক্ত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হক, নিচাবাজার ব্যবসায়ী ইউনিটির সভাপতি সাইফুল্লাহ, সাধারন সম্পাদক রাশেদ উদ্দিনসহ ব্যবসায়ীবৃন্দ