অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ পুলিশ সদস্য
ফাইল ছবি
রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ সদস্য। বুধবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত ডা. শংকর কুমার বিশ্বাস।
আহত ওই পুলিশ সদস্য হলেন, ওয়ারেস আলী (৪৫)। তিনি রাজশাহী মেট্রপলিটন পুলিশের কাটাখালী থানায় কর্মরত।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কাটাখালী থানার এসআই ওয়ারেস আলী নিজ নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর উপরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ প্রদান করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
যদিও ঘটনার বিস্তারিত জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কাটাখালি থানার ওসি আব্দুল মতিনকে পাওয়া যায়নি।