টঙ্গীর দুই থানার ও‌সি বদ‌লি

টঙ্গীর দুই থানার ও‌সি বদ‌লি

ফাইল ছবি

গাজীপুর মে‌ট্রোপ‌লিট‌ন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রবিবার রাতে জিএমপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

গাজীপুর মে‌ট্রোপলিটন পু‌লি‌শের উপ-কমিশনার (অপরাধ দ‌ক্ষিণ) মহিউদ্দিন আহমেদ বলেন, টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে ও টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাদের বদলি হয়।