৫ বছরের জুনায়েদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত, বাঁচাতে চাই রক্ত ও সহযোগিতা

৫ বছরের জুনায়েদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত, বাঁচাতে চাই রক্ত ও সহযোগিতা

সংগ্রহীত ছবি

গাজীপুর সদরের পিরুজালী গ্রামের ৫ বছর বয়সী শিশু জুনায়েদ বর্তমানে ব্লাড ক্যান্সারে (একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া) আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছে। বাবা-মায়ের একমাত্র সন্তান জুনায়েদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ২য় তলার ২০৭ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে এবি পজিটিভ রক্তের প্রয়োজন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও দরকার।

চিকিৎসা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—জুনায়েদের রক্তে অস্বাভাবিক টি-সেলের সংখ্যা বেড়ে গেছে, যা ব্লাড ক্যান্সারের অন্যতম লক্ষণ। 

শিশুটির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে—'আপনার এক ব্যাগ রক্ত বা সামান্য সহযোগিতা আমাদের সন্তানের জীবন বাঁচাতে পারে।'

জুনায়েদের মায়ের সাথে সরাসরি যোগাযোগ করা যাবে এই নম্বরে- +880 1761-263026
আর্থিক সহায়তা পাঠানো যাবে বিকাশে- 01761263026