বগুড়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে গলা কেটে হত্যা

বগুড়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে গলা কেটে হত্যা

ছবি : প্রতীকি

বগুড়া শহরের দত্তবাড়ী ফিলিং স্টেশনের ম্যানেজার ইকবাল হোসেনকে (২৬) গলা কেটে হত্যা করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বগুড়া সদর থানার পুলিশ ইকবালের লাশ বগুড়া শতাব্দী ফিলিং স্টেশন থেকে উদ্ধার করেছে।

নিহত ইকবাল সিরাজগঞ্জ জেলার পিপুল বাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে।

পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইকবাল গত কয়েকবছর ধরেই বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনে ক্যাশিয়ার পদে চাকরি করতেন। সেখানে একটি কক্ষে ইকবাল রাত্রিযাপন করতেন। রোববার সকালে ইকবালের গলা কাটা মরদেহ তার শয়নকক্ষে দেখতে পাওয়া যায়। তার দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির জানান, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা গ্রহণের প্রস্তুতি চলমান রয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা তদন্ত করে জানানো হবে।